বিশ্বকাপে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। জয়ের পর উচ্ছ্বাসে ভেসেছেন দেশের অনেক তারকা। তাদেরই একজন অভিনেত্রী শাহনাজ খুশি। তিনি বরাবরই আর্জেন্টিনার সমর্থক। দলটির জয়ে সামাজিক মাধ্যমে একটি সংক্ষিপ্ত ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন তিনি। খুশি লিখেন, আর কথা না বলি! পোস্টের সঙ্গে জুড়ে দেয়া দু’টি ইমোজি দেখে বোঝাই যাচ্ছে, মাত্র কয়েকটি শব্দের এই পোস্টেই যেন লুকিয়ে ছিল সমালোচকদের উদ্দেশ্যে খানিক খোঁচা।
আর কথা না বলি!
স্টাফ রিপোর্টার
১৩ জুলাই (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
