সারা দেশের পরীক্ষা নির্ধারিত সময়ে, স্থগিত চট্টগ্রামে

এইচএসসি-সমমান পরীক্ষা

সারা দেশের পরীক্ষা নির্ধারিত সময়ে, স্থগিত চট্টগ্রামে

ফন্ট সাইজ:

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা চট্টগ্রাম বিভাগের ৫ জেলা ব্যাথিত নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আকতারুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, রাজশাহী, কুমিল্লা যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত) আওতাধীন সকল জেলার পরীক্ষাসমূহ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সকল জেলা) এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ১৩/০৭/২০২৬-সোমবার, ১৫/০৭/২০২৬-বুধবার এবং ১৬/০৭/২০২৬-বৃহস্পতিবার-এর এইচএসসি/আলিম/ এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন