ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বিষয়টি জানিয়েছেন।
পুলিশ জানায়, মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ এবং নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৫
স্টাফ রিপোর্টার
অনলাইন
১ ঘন্টা আগে
১১ জুলাই (শনিবার), ২০২৬, ৮ঃ৪৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
