৮০ বছরে ঢাকা মেডিকেল, ‘ডিএমসি ডে’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

৮০ বছরে ঢাকা মেডিকেল, ‘ডিএমসি ডে’ উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফন্ট সাইজ:

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ডিএমসি ডে ২০২৬’–এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এ উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনিও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মোহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে একটি অর্জুন ও একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে ‘ডিএমসি ডে’ পালন করে আসছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন