জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করে না: রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করে না: রুহুল আমিন হাওলাদার

ফন্ট সাইজ:

পল্লীবন্ধু এরশাদের আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাতীয় পার্টি (জাপা) কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করে না, গণতান্ত্রিক ব্যবস্থায় সব দলই আমাদের রাজনৈতিক প্রতিযোগী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব (মহাসচিব) বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার।

১৪ই জুলাই এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত স্মরণসভা সফল করতে শুক্রবার রাজধানীর গুলশানের জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাপা মহাসচিব হাওলাদার আরও বলেন, জাতীয় পার্টি প্রতিহিংসা ও জিঘাংসামুলক রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সহাবস্থান, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করি। দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে সব রাজনৈতিক শক্তির মধ্যে গঠনমূলক সংলাপ ও সহযোগিতা প্রয়োজন। রুহুল আমিন হাওলাদার দলের নেতা-কর্মীদের জনগণের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান এবং জাতীয় স্বার্থে দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, জসিম উদ্দিন ভূইয়া, ফখরুল আহসান শাহজাদা, বেলাল হোসেন, আমানত হোসেন আমানত, জাহাঙ্গীর আলম পাঠান প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন