ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে নাজাফের আনুষ্ঠানিকতা শেষে খামেনির কফিনটি শিয়া সম্প্রদায়ের পবিত্র শহর কারবালায় নিয়ে যাওয়া হয়, যেখানে ৬৮০ খ্রিস্টাব্দে মহানবীর দৌহিত্র ইমাম হোসেন শহীদ হয়েছিলেন।
নাজাফ-কারবালা সড়কে লাখো মানুষের ভিড়ে বহরটি পৌঁছাতে বিলম্ব হয়। কারবালায় পৌঁছে শোকযাত্রাটি ঐতিহাসিক আবু মাহদি আল-মুহান্দিস সড়ক ও প্রজাতন্ত্র সড়ক হয়ে ইমাম হোসেন এবং তার ভাই আব্বাস ইবনে আলীর মাজারে প্রবেশ করে।
মরুভূমির ৪৫ ডিগ্রি সেলসিয়াস তীব্র গরম উপেক্ষা করে সেখানে প্রায় ৪০ থেকে ৭০ লাখ মানুষের ঐতিহাসিক সমাগম ঘটে। ভিড় সামলাতে মাজার প্রাঙ্গণে সাধারণ প্রবেশ সাময়িক স্থগিত করা হয়।
সেখানে ইরাকের শীর্ষ শিয়া ধর্মীয় কর্তৃপক্ষের প্রতিনিধি আব্দুল মাহদি আল-কারবালাই জানাজার ইমামতি করেন।
সূত্র: আল-জাজিরা, এপি
