রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। একই সময়ে ৫৪টি মামলা করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগের ৫০ জন, লালবাগ বিভাগের ৩৩ জন, ওয়ারী বিভাগের ৫৯ জন, মতিঝিল বিভাগের ৪৯ জন, তেজগাঁও বিভাগের ৪৯ জন, মিরপুর বিভাগের ১০৭ জন, গুলশান বিভাগের ৪৫ জন, উত্তরা বিভাগ ৩৭ জন ও গোয়েন্দা বিভাগের ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
