কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যারা মিসরের বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে। কলম্বিয়াকে হারানোর পরপরই শেষ আটে প্রতিপক্ষ আর্জেন্টিনাকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন সুইস কোচ মুরাত ইয়াকিন। জবাবে প্রতিপক্ষের প্রতি সমীহ থাকলেও আর্জেন্টিনাকে হারানো অসম্ভব কিছু নয় বলে জানান তিনি।
ইয়াকিন বলেন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়াটা দারুণ ব্যাপার। আমাদের জন্য এক অনন্য সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই আমরা তাদের হারানোর সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা লাতিন আমেরিকার দলগুলোর মানসিকতা ভালো করেই জানি।’
সুইজারল্যান্ডের এই পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন চতুর্থ বিশ্বকাপ খেলতে আসা রিকার্দো রদ্রিগেজ। তার কণ্ঠেও ছিল আর্জেন্টিনার জন্য সমীহ। কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের পর তিনি বলেন, ‘কোয়ার্টার ফাইনালে খেলতে আসা আর্জেন্টিনা অসাধারণ একটা দল। ওদের দলে দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে, একজন ভালো কোচও আছে। ওরা কীভাবে খেলে, তা আমাদের জানা। ওদের দলে আছে বিশ্বের সেরা লিওনেল মেসি।’ আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড এর আগে দুবার মুখোমুখি হয়েছে। দুটিতেই জিতেছে আর্জেন্টিনা। প্রথমবার ১৯২৮ সালে আমস্টারডাম অলিম্পিকের সেমিফাইনালে, আর দ্বিতীয়বার ২০০৮ সালে প্রীতি ম্যাচে। তবে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দল দুটি।
আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয় বললেন সুইস কোচ ইয়াকিন
স্পোর্টস ডেস্ক
খেলা
২ ঘন্টা আগে
৮ জুলাই (বুধবার), ২০২৬, ৭ঃ২৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
