রোনালদো বিদায়ে টিকিট বিক্রিতে হাহাকার

রোনালদো বিদায়ে টিকিট বিক্রিতে হাহাকার

ফন্ট সাইজ:

আগামীকাল রাতে শুরু হচ্ছে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের লড়াই। কিন্তু শেষ আটের লড়াই নিয়ে গ্যালারীর সমর্থকদের মধ্যে কমেছে উত্তেজনা। টিকিটের চাহিদায় ভাটা পড়েছে। টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে যেখানে টিকিটের দাম আকাশ ছোঁয়ার কথা, সেখানে উল্টো ঘটছে। অবিশ্বাস্যভাবে কোয়ার্টার ফাইনালের টিকিটের দাম কমে অর্ধেকে নেমে গেছে। এর পেছনে দুটি বড় কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায় এবং স্বাগতিক যুক্তরাষ্ট্রের ছিটকে পড়া।


টিকিট বিক্রির সেকেন্ডারি মার্কেটপ্লেস টিকপিক-এর তথ্য অনুযায়ী, স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ছিল প্রায় ২,৯৫০ ডলার* (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তিন লাখ টাকা)। এখন সেই দাম নেমে এসেছে মাত্র ১,২০০ ডলারে (প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা)। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে দাম কমেছে প্রায় ৬০ শতাংশ। সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে ফ্রান্স বনাম মরক্কোর টিকিট। মাত্র ৯৮৯ ডলার থেকে শুরু।


শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। এই হারই মূলত টিকিটের দামে ধসের সবচেয়ে বড় কারণ। বিশেষজ্ঞদের মত, কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দল থাকলে টিকিটের চাহিদা রেকর্ড পর্যায়ে পৌঁছাতো। লক্ষ লক্ষ মার্কিন সমর্থক মাঠে যেতো। হোটেল-রেস্তোরাঁ সব ভরে উঠতো। টিকিটের দাম পড়ে যাওয়ার আরেক বড় কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ থেকে বিদায়। শেষ ষোলোয় স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। এই হারের সঙ্গে শেষ হয়েছে ৪১ বছর বয়সী রোনালদোর বিশ্বকাপ ক্যারিয়ার। ছয়টি বিশ্বকাপ খেলেছেন তিনি। কিন্তু শিরোপার স্বপ্ন অপূর্ণই রয়ে গেল। রোনালদোর অনুপস্থিতিতে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের লক্ষ লক্ষ ভক্তের মধ্যে টুর্নামেন্টের প্রতি আগ্রহ কমে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন