আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে বিতণ্ডা, কুমিল্লায় অটোরিকশাচালক নিহত

ফন্ট সাইজ:

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও মিসরের ম্যাচ নিয়ে কুমিল্লায় একদল দর্শকের বাগবিতণ্ডা ও হাতাহাতি এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩৮)। তিনি কুমিল্লা নগরের ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুষ্করিণী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়।

স্থানীয় জানান, রাতে ধনপুর এলাকার মহসিন মিয়ার দোকানে একদল দর্শক আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচটি দেখছিলেন। সেখানে অটোরিকশাচালক শরিফুলও ছিলেন। খেলা চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শরিফুলের সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হাতাহাতি মারধরে রূপ নেয়। এ সময় শরিফুলকে কিল-ঘুষি মারা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে শরিফুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি আর্জেন্টিনার সমর্থক ছিলেন। তবে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দাবি করছেন, তিনি মূলত ব্রাজিলের সমর্থক। গতকালের এই ম্যাচে তিনি মিসরের পক্ষে ছিলেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, খেলা নিয়ে এলাকার কয়েকজন তরুণের সঙ্গে বাগবিতণ্ডার জেরেই এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Mohammad Harun Rashid

২ ঘন্টা আগে

মিশরের সাথে আর্জেন্টিনার জয়টি সুস্পষ্ট ভাবেই বিতর্কিত ছিল! এই জন্য ইজরায়েলের বন্ধু রাষ্ট্র আর্জেন্টিনার পক্ষ নিয়ে মারামারি একেবারেই অগ্রহণযোগ্য।

মন্তব্য করুন