ইরানের বিরুদ্ধে ক্ষেপেছে মুসলিম ওয়ার্ল্ড লীগ

ইরানের বিরুদ্ধে ক্ষেপেছে মুসলিম ওয়ার্ল্ড লীগ

ফন্ট সাইজ:

হরমুজ প্রণালিতে কাতার ও সৌদি আরবের জাহাজকে লক্ষ্য করে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ (এমডব্লিউএল)। সংস্থাটি বলেছে, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং ধর্মীয় মূল্যবোধেরও পরিপন্থী।
বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আবদুলকরিম আল-ইসা বলেন, ইরানের এসব হামলা তাদের বারবার সংঘটিত “অপরাধমূলক কর্মকাণ্ডের” অংশ, যা ধর্মীয় মূল্যবোধ, আন্তর্জাতিক আইন এবং মানবিক নীতিমালা লঙ্ঘন করে।

একই সঙ্গে এসব পদক্ষেপ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকেও বাধাগ্রস্ত করছে বলে তিনি মন্তব্য করেন।

সংস্থাটি ইরানের প্রতি অবিলম্বে এমন সব কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক নৌ-চলাচল এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহকে ঝুঁকির মুখে ফেলছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের নিরাপত্তা, জাহাজ এবং জাতীয় স্বার্থ রক্ষায় সৌদি আরব ও কাতার যে পদক্ষেপ নিচ্ছে, মুসলিম ওয়ার্ল্ড লীগ তার প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানাচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলার জবাবে মঙ্গলবার (৭ জুলাই) ইরানের ওপর আবারও “শক্তিশালী” হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব ট্যাংকারের একটি ছিল কাতারের এবং আরেকটি সৌদি আরবের।
ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা ইরানের ওপর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জেরে পাল্টা জবাব দিয়েছে ইরান। তেহরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি স্থানে হামলা চালিয়েছে।

আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়, এই হামলায় বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মোঃ আতাউর রহমান

১ ঘন্টা আগে

হরমুজ প্রণালী ও অন্য যে কোন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট স্থান ও স্থাপনায় ইরানের হামলা যৌক্তিক। ইরান আক্রান্ত, আক্রমণকারী নয়। যে সকল দেশ ইসরায়েল ও আমেরিকার দ্বারা ইরানের উপর হামলার নিন্দা জানায়নি তারা সবাই ইসরায়েল ও আমেরিকার সহায়তাকারী, ইরানের শত্রু। তাছাড়া বিজয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে তা অবশ্যই সাহসী ও বিশ্বাসীদের জন্য। দাস হয়ে বাঁচার চেয়ে শহীদ হওয়া অধিকতর সম্মানজনক।

Mohammad Harun Rashid

১ ঘন্টা আগে

তৈলবাহী ট্যাঙ্কারে এই মুহূর্তে ইরানের আক্রমণ একেবারেই অগ্রহণযোগ্য! বিশ্ব জনমত ইরানের বিরুদ্ধে চলে যেতে পারে।

মন্তব্য করুন