কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৫-এর ব্লক-এ এলাকায় ভয়াবহ ভূমিধসে পাঁচ মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে জোর তৎপরতা চালানো হচ্ছে। বুধবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। ক্যাম্পের সাব্বির মাঝি জানান, ভূমিধসে মেয়েদের একটি হিফজ কেন্দ্র মাটির নিচে চাপা পড়ে। সেখানে ৩০ জনেরও বেশি ছাত্রী ছিলেন। এ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৫ জনই মৃত। এখনও কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করছেন।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভূমিধস, নিহত ৫
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
অনলাইন
২ ঘন্টা আগে
৮ জুলাই (বুধবার), ২০২৬, ৪ঃ৪৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
