স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আগামী শনিবারের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপন করতে হবে। যারা করবেন না, তাদের লাইসেন্স বাতিল করে দেবো এবং সেই ক্লিনিক বন্ধ করে দেবো।’
সোমবার রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকে অফিসে গিয়ে আমরা আবার একটা মিটিং কল করব। আমরা সকল প্রাইভেট ক্লিনিকে মিডওয়াইফারি নিয়োগের কাজ বাধ্যতামূলক করব, যাতে আমাদের মায়েদেরকে নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধ করা যায়।’
তিনি বলেন, ‘আমাদের মিডওয়াইফাইরা গ্রামে, যার যেখানে বাড়ি অথবা স্থানীয়ভাবে থাকবেন যাতে মায়েদেরকে কাউন্সিলিং করা যায়। আমাদের মায়েরা ভীতির কারণে, জীবন রক্ষার কারণে দালালদের কথা শোনেন। এমনভাবে ভয় দেখানো হয় এখানে কোনো অল্টারনেটিভ থাকে না চিন্তা করার। কোনোরকম বিকল্প থাকে না। এর হাত থেকে এই জাতিকে আমাদের রক্ষা করতে হবে।’
শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ ঘন্টা আগে
৬ জুলাই (সোমবার), ২০২৬, ১২ঃ২৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Gazi Mohammad Abu Zafar
৪৯ মিনিট আগেআপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রতিটি পদক্ষেপ নিবিড় ভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, প্রতিটি পদক্ষেপ সু-চিন্তিত এবং জনবান্ধব। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আপনি এগিয়ে যান, জনগনের সমর্থন আপনার সাথে আছে। আল্লাহ্ আপনার সহায় হোন।