চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গুলিস্তানে জামায়াতের বিক্ষোভ

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গুলিস্তানে জামায়াতের বিক্ষোভ

ফন্ট সাইজ:

রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ। রোববার দুপুরে চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটির ব্যানারে গুলিস্তানে বিক্ষোভ মিছিলটি করা হয়। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

এর আগে গতকাল জামায়াতে ইসলামীর মিছিলে বিএনপির স্থানীয় কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে জামায়াতের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করছে।

জামায়াতের ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন বলেন, ‘চাঁদাবাজরা বেশ কয়েকদিন ধরে জামাতের ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছে। এই চাঁদার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেখানে কিছু সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনজন গুরুতরসহ ২০ আহত হয়েছেন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন