‘স্পাইগেট’ আতঙ্কে পচেত্তিনো, যুক্তরাষ্ট্রের অনুশীলনে কড়া পাহারা

‘স্পাইগেট’ আতঙ্কে পচেত্তিনো, যুক্তরাষ্ট্রের অনুশীলনে কড়া পাহারা

ফন্ট সাইজ:

বেলজিয়ামের বিপক্ষে বিশ্বকাপের হাইভোল্টেজ শেষ ১৬-র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে মাঠের কৌশলের চেয়েও বাইরের ‘গুপ্তচর’ নিয়ে বেশি চিন্তিত মার্কিন কোচ মাউরিসিও পচেত্তিনো। প্রতিপক্ষ যেন কোনোভাবেই দলের রণকৌশল বা অনুশীলনের গতিবিধি টের না পায়, সেজন্য যুক্তরাষ্ট্রের ট্রেনিং ক্যাম্পে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এই আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। ফুটবল বিশ্বে এখন এই নতুন ‘স্পাইগেট’ আলোচনা জন্ম দিয়েছে।

ডেইলি মেইল-এর প্রখ্যাত সাংবাদিক জেমস ডাকার এক প্রতিবেদনে জানান, বেলজিয়াম ম্যাচের আগে নিজেদের কৌশল সম্পূর্ণ গোপন রাখতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এবারের সহ-আয়োজকরা। সিয়াটলের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ‘হাস্কি সকার স্টেডিয়াম’-এ চলছে যুক্তরাষ্ট্রের মূল অনুশীলন। ভেন্যুটির চারপাশ এখন পুরোপুরি ‘ব্ল্যাকআউট ফেন্সিং’ বা কালো রঙের বিশেষ নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঢেকে দেয়া হয়েছে, যাতে বাইরে থেকে বা উঁচু কোনো স্থান থেকে অনুশীলনের কিছুই দেখা না যায়।

এর আগে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের দুই সপ্তাহ আগে পচেত্তিনোকে নিজেই ট্রেনিং সেন্টারের পাশের একটি উঁচু ঢিবিতে উঠে মোবাইল ফোনে চারপাশের পরিবেশ রেকর্ড করতে দেখা যায়। তখন বিষয়টি নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। পরবর্তীতে পচেত্তিনো নিজেই এর ব্যাখ্যা দিয়ে বলেন, ‘আসলে আমি নিজেই চারপাশটা একটু দেখে নিতে চেয়েছিলাম। কারণ, আমরা এখন এমন একটা যুগে আছি যেখানে সবখানেই গুপ্তচরদের ভয় থাকে। বাইরে থেকে আমাদের কেমন দেখায়, সেটা পরখ করার এটাই ছিল সবচেয়ে ভালো সুযোগ।’

তিনি আরও জানান, কোনো ছবি না তুলে পুরো এলাকার ভিডিও ফুটেজ নিয়েছিলেন তিনি। পরবর্তীতে দলের নিজস্ব নিরাপত্তা টিমকে দিয়ে সেটি পর্যালোচনা করানো হয়েছে।

বসনিয়াকে ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজেই আছে যুক্তরাষ্ট্র। তবে তিন গোল করা প্রধান স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা পচেত্তিনোর জন্য বড় ধাক্কা। অন্যদিকে দুই গোলে পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের পেনাল্টিতে নাটকীয় জয় পাওয়া বেলজিয়াম মানসিকভাবে চাঙ্গা।

আরও পড়ুন:
কে এই জেইলি

ড্রেসিংরুমের ট্যাকটিক্যাল পরিবর্তনগুলোর খবর যেন কোনোভাবেই বেলজিয়ান শিবিরে না পৌঁছায়, সেজন্যই পচেত্তিনোর এই ‘অ্যান্টি-স্পাই’ মিশন। শেষ ষোলোর মহাযুদ্ধে নামার আগে স্বাগতিকদের এই কড়া গোপনীয়তা ম্যাচটিতে আরও রোমাঞ্চের আগাম বার্তা দিয়ে রাখছে। সিয়াটলে আগামী ৭ই জুলাই সকাল ৬টায় মুখোমুখি হবে দুদল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন