শিক্ষক ও সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন

শিক্ষক ও সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং সাংবাদিক শাহেদ কামাল মারা গেছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

কবি সুফিয়া কামালের বড় ছেলে শাহেদ কামাল ১৯৭৬ সালে খণ্ডকালীন শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দেন। ১৯৫৭ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত শাহেদ কামাল দীর্ঘদিন বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) বার্তা সম্পাদক ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কাজ করেছেন।