জাগপা লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা

জাগপা লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা

ফন্ট সাইজ:

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ০৪ জুলাই (শনিবার) জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এই কমিটি অনুমোদন করেন। আলী মোরশেদকে সভাপতি এবং এম আনোয়ার পাশাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। লক্ষীপুর জেলা কমিটি সমন্বয় ও ঘোষণা করেন কেন্দ্রীয় জাগপার গণসংযোগ সমন্বয়ক এবং লক্ষীপুর জেলা জাগপার সন্মানিত সদস্য নজরুল ইসলাম বাবলু। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদে মোছলেহ উদ্দিন শামীম, সেকান্তর আলী, মোঃ রাসেল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুর রহমান রাকিব, মোঃ সোহেল মিয়া ইসলাম, মোঃ আবদুল মালেক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সালাম, প্রচার সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, অর্থ সম্পাদক মোঃ জাবেদ পাটোয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জহির আলম, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ দিদারুল আলম এবং যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মানজুর হোসেন। এছাড়াও দায়িত্ব পেয়েছেন সহ-সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সদস্য মোঃ রাজু মিয়া, মোঃ আবুল কাশেম মিঠু, মোঃ সোলায়মান হোসেন, মোঃ শিপন মিয়া এবং মোঃ রিপন পাটোয়ারী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন