২০১৬ বিশ্বকাপের শেষের শুরু হয়ে গেছে। ৪৮ দল নিয়ে পর্দা ওঠা টুর্নামেন্টের শেষ ৩২-এর নাটকীয় পর্ব শেষে চূড়ান্ত হয়েছে শেষ ১৬-র লাইনআপ। পেনাল্টি শুটআউট, শেষ মুহূর্তের গোল আর জায়ান্ট কিলিংয়ের রোমাঞ্চ পেরিয়ে টুর্নামেন্টে এখন টিকে আছে কেবল ১৬টি দল। এর আগে নকআউট পর্বের পর দুই-একদিনের গ্যাপ দেখা গেলেও, এবার আর কোনো ফাঁক নেই। গতকালই শেষ ১৬-র প্রথম ম্যাচে মাঠে নামে কানাডা-মরক্কো। পরের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি হয় প্যারাগুয়ে।
১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের সঙ্গে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল মিলে পা রাখে নকআউট পর্বে। তবে শেষ ৩২-এর লড়াইয়েই জার্মানি, নেদারল্যান্ডসের মতো বড় দলগুলোর বিদায় টুর্নামেন্টে নতুন রোমাঞ্চ তৈরি করেছে। বড় লড়াই সামলে টিকে আছে তিন সহ-আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে শেষ ১৬-র মঞ্চ কাঁপাতে প্রস্তুত আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল ও স্পেনের মতো ঐতিহ্যবাহী পরাশক্তিরা। প্রতিটি ম্যাচই দলগুলোর জন্য বাঁচা-মরার লড়াই, যেখানে এক ভুল মানেই টুর্নামেন্ট থেকে বিদায়।
শেষ ষোলোর ফিক্সার
সময় ম্যাচ ভেন্যু
৫ জুলাই, রাত ২টা ব্রাজিল-নরওয়ে নিউ জার্সি-নিউ ইয়র্ক
৬ জুলাই, সকাল ৬টা মেক্সিকো-ইংল্যান্ড মেক্সিকো সিটি
৬ জুলাই, রাত ১টা পর্তুগাল-স্পেন ডালাস
৭ জুলাই, সকাল ৬টা যুক্তরাষ্ট্র-বেলজিয়াম সিয়াটল
৭ জুলাই, রাত ১০টা আর্জেন্টিনা-মিশর আটলান্টা
৭ জুলাই, রাত ২টা সুইজারল্যান্ড-কলম্বিয়া বিসি প্লেস
