স্টার অব দ্য ডে

স্টার অব দ্য ডে

ফন্ট সাইজ:

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে যোগ দেয়ার পর সময়টা একদমই ভালো যাচ্ছিল না জন আরিয়াসের। ক্লাবের হয়ে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নামের পাশে জুটেছিল ‘ফ্লপ’ তকমা। তবে সেই সমালোচনার মোক্ষম জবাব তিনি তুলে রাখলেন বিশ্বমঞ্চের জন্য। কানসাস সিটির তীব্র গরম আর ঘানার শারীরিক ফুটবলের বিপক্ষে যখন কলম্বিয়ার নকআউট পর্ব নিশ্চিত করার কঠিন পরীক্ষা, তখনই জ্বলে উঠলেন এই উইঙ্গার। প্রথমার্ধে লুইস সুয়ারেজের পাসে দারুণ এক ফিনিশিংয়ে গোল করে দলকে এনে দেন ১-০ ব্যবধানের জয়। ক্লাব ফুটবলের ব্যর্থতা ভুলে আরিয়াসের এই একটি গোলই এখন কলম্বিয়াকে নিয়ে গেল বিশ্বকাপের শেষ ১৬-তে। আরিয়াস বনে গেলেন খলনায়ক থেকে নায়ক।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন