চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন কণ্ঠশিল্পী নাসরিন আক্তার বিউটি। তিনি বরাবরই ব্রাজিল সমর্থক। তার দুই পুত্রও তাই। ব্রাজিলের প্রতিটি খেলাতেই উন্মাদনায় ভাসছেন বিউটি ও তার দুই পুত্র। সামাজিক মাধ্যমেও ব্রাজিল নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তিনি। বিউটি বলেন, প্রতিবারই বিশ্বকাপ এলে অন্যরকম একটা আনন্দ অনুভব করি। বিশেষ করে বাংলাদেশেই বোধহয় উন্মাদনাটা বেশি আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে। আমি নিজেও বিশ্বকাপের সময়টা খুব উপভোগ করি। এবার আমার দুই পুত্রকে নিয়ে খেলাগুলো দেখছি। প্রিয় দল ব্রাজিলের খেলা মিস করছি না। বিশ্বকাপের নকআউট পর্বগুলো আরও উত্তেজনাকর। তবে ব্রাজিল বেশ ভালো খেলছে। যদিও তাদের শতভাগ এখনো দিতে পারেনি। আমার বিশ্বাস, ব্রাজিল সামনে নিজেদের শতভাগ দেবে ও এবারের চ্যাম্পিয়ন হবে। সেই সঙ্গে ব্রাজিলের হেক্সা মিশন সফল হোক। এ ছাড়াও নেইমারের খেলা আরও দেখতে চাই। ইনজুরির কারণে সে মাঠে নেমেছে অনেক পরে। সামনের খেলাগুলোতে তাকে নিয়মিত দেখতে চাই।
তারকার চোখে বিশ্বকাপ
ব্রাজিলের হেক্সা মিশন সফল হোক: বিউটি
স্টাফ রিপোর্টার
৫ জুলাই (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
