প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য মিছিল

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য মিছিল

ফন্ট সাইজ:

মালয়েশিয়া ও চীন সফরের মাধ্যমে বাংলাদেশের সম্মান ও মর্যাদা বাড়ানোয় প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে নয়াপল্টনে বর্ণাঢ্য মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। শুক্রবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের নয়াপল্টনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান। এছাড়া মিছিলে সংগঠনটির কয়েক সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নজরুল ইসলাম নোমান।
উল্লেখ্য, গত ২১ থেকে ২৬ জুন পর্যায়ক্রমে মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী চীন থেকে দেশে ফেরেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন