নেশাগ্রস্থ সেই প্রধান শিক্ষকের এমপিও স্থগিত, বরখাস্তের নির্দেশ

নেশাগ্রস্থ সেই প্রধান শিক্ষকের এমপিও স্থগিত, বরখাস্তের নির্দেশ

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেশাগ্রস্থ অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরপর তাকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়েছে। সেইসঙ্গে তার এমপিও স্থগিত করা হয়েছে।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মাউশি অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের নির্দেশনায় এই চিঠিতে স্বাক্ষর করেন মাধ্যমিক ২ শাখার সহকারী পরিচালক এস এম মোসলেম উদ্দিন।

চিঠিতে বলা হয়, সিরাজঞ্জের শাহজাদপুর উপজেলাধীন নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিনের আপত্তিকর ভিডিও গত ২রা জুলাই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিওতে তাকে নেশাগ্রস্ত অবস্থায় অশোভন কথা, আচরণ করতে দেখা গেছে। তার এই প্রকার আপত্তিকর, অনৈতিক এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড শিক্ষক সমাজের মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে এটি ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সাধারণ মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে, যা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা-১৯৭৯ অনুযায়ী চরম শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের শামিল।

এমন পরিস্থিতে, প্রধান শিক্ষকের এমন আপত্তিকর ও শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা-১৯৭৯ অনুযায়ী তাৎক্ষণিক বরখাস্তকরণ এবং জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ১৮.১.গ ধারা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এমপিও স্থগিত করার জন্য নির্দেশ দেয়া হলো।

Abdul Matin Sikder

২ ঘন্টা আগে

শুধু বরখাস্ত নয়, মাদক মামলায় গ্রেপ্তার করে মানুষরূপী এই শয়তানকে জলদি কঠোর শাস্তির ব্যাবস্থা করা হোক। এসব অপরাধী সন্ত্রাসীরা এখনো মনে করতেছে ওরা ভারত হাসিনার জমিদারী মগের মুল্লুকেই আছে, যা খুশী তাই করার সেই কালো অন্ধকার বাংলাদেশ যে আর নাই ওদেরকে শক্তভাবে বুঝানো উচিৎ।

মন্তব্য করুন