বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ‘মানুষে–মানুষে’ সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: ক্রিস্টেনসেন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ‘মানুষে–মানুষে’ সম্পর্ক আরও দৃঢ় করতে চাই: ক্রিস্টেনসেন

ফন্ট সাইজ:

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ‘মানুষে-মানুষে’ সম্পর্ক আরও দৃঢ় করতে চান বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। শনিবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

ক্রিস্টেনসেন বলেন, ‘‘আজ থেকে ২৫০ বছর আগে, আমাদের ৫৬ জন ‘ফাউন্ডিং ফাদার’ স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের জন্য নিজেদের সবকিছু বাজি রেখেছিলেন। আমরা বিশ্বাস করি, আমেরিকার এই ইতিহাস বিশ্বের বহু মানুষকে অনুপ্রাণিত করেছে—যার মধ্যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের নিজস্ব স্বাধীনতা সংগ্রামও রয়েছে।’’

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাস আয়োজিত ‘আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক’ অনুষ্ঠান ঘুরে দেখেন ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

‘‘আমরা আমাদের ইতিহাসের আরও অনেক কিছু ভাগাভাগি করতে চাই এবং আমাদের দুই দেশের ‘মানুষে-মানুষে’ পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই।’’ উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ককে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চাই আমাদের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে। একই সঙ্গে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতিকে আরও ভালোভাবে জানতে চাই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন