চকবাজারে মার্কেটে আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

চকবাজারে মার্কেটে আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

ফন্ট সাইজ:

রাজধানীর চকবাজারে হাজী আবুল বাশার সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার বেলা পৌনে ২টার দিকে আটতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় বিকাল ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাজী আবুল বাশার সুপার মার্কেটের তৃতীয় তলার একটি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও কোনো হতাহতের খবর জানা যায়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন