প্রেসিডেন্ট অনেক কিছু চেপে গেছেন জাতি অবুঝ নয়: জামায়াতে আমীর

প্রেসিডেন্ট অনেক কিছু চেপে গেছেন জাতি অবুঝ নয়: জামায়াতে আমীর

ফন্ট সাইজ:

সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পদত্যাগ ও ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, প্রেসিডেন্ট তার সাক্ষাৎকারে অনেক কিছু চেপে গেছেন।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতি অবুঝ নয় বলেও মন্তব্য করেছেন জামায়াত আমীর। মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার ফেসবুক পেজে লিখেছেন, ‘৫ই আগস্ট ২০২৪ বিষয়ে প্রেসিডেন্ট অনেক কিছুই চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।

কোটি-কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব প্রেসিডেন্ট মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, সম্প্রতি ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে তিনি কথা বলেন। এ ছাড়া তাকে অন্তর্বর্তী সরকার গৃহবন্দি করে রেখেছিল বলেও তিনি মন্তব্য করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

পূর্বাভাস

৩ মাস আগে

তোমরা চেপে ধরেছিলে,
এখন, কিছুটা ভারমুক্ত।
আমরাও বেকুব নই!!

Nargis Akhter

৩ মাস আগে

যত অযোগ্য ব্যক্তি গুরুত্বপূর্ণ চেয়ারে যতক্ষণ থাকবেন ততক্ষণ তাঁকে মিনিমাম সম্মান দেখানো উচিত যা ইউনুস সরকার করে নাই।আমি ঘোর আওয়ামী বিরোধী কিন্তু ইউনুসের কাজকে সাপোর্ট করতে পারি না।

মোঃ আতাউর রহমান

৩ মাস আগে

চরিত্রহীন, দুর্নীতিগ্রস্থ, ব্যাক্তিত্বহীন, হাসিনাকে সেজদা কারী মানুষের পক্ষে একেক সময় একেক কথা বলাই স্বাভাবিক। তাকে অপসারণ না করা ছিল সহস্রাব্দের বড় ভুল।

Hedayet Ullah

৩ মাস আগে

মো: আতাউর রহমানের মন্তব্যের সাথে ১০০% একমত। বিএনপির সাথে সম্পর্ক তৈরির সেতু।

Asad

৩ মাস আগে

চেপে ?

জনতা

৩ মাস আগে

জাতি অবুঝ নয় সেটা প্রমাণ হয়েছে ৭১, ২০২৪ এবং ২০২৬শে। প্রেসিডেন্ট যা যা চেপে গেছেন সেগুলো প্রকাশ করেন। আমরাও কিছুটা জানি আপনারা কেন তাকে তার পদ থেকে সরাতে চাইছিলেন। আমরা কখনই অবুঝ ছিলাম না, নাই এবং ভবিষ্যতেও থাকবোনা, ইন শা আল্লাহ।

MD.Hafiz uddin

৩ মাস আগে

What happened in Islami Bank by him?

সৈয়দ নজরুল হুদা

৩ মাস আগে

রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের নাম স্বৈরশাসক কতৃক ঘোষিত হলে স্বৈরাচারী হাসিনাকে কদমবুসি করতে চেয়েছিলেন বলে পত্রিকায় মন্তব্য করেছিলেন।স্বৈরাচারের এত ঘনিষ্ঠ লেস্পেন্সার হয়ে হাসিনার পদত্যাগপত্র নিয়ে অভিনয় করলেন।এখন ভালো সাজতে সপল অন্তর্বর্তিকালীন সরকারের দূর্নাম ছড়াচ্ছেন,যা সর্বোচ্চ পদে থেকে অপরাধমূলক কাজ।জাতি তার কথায় বিভ্রান্ত হবেনা।

A R Sarker

৩ মাস আগে

প্রতিটি ভুলের কিছু না কিছু খেসারত আছে আর সেটা সবাইকে দিতে হবে।

মন্তব্য করুন