নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন শাকিব

ফন্ট সাইজ:

বহুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে আবারও ফিরছেন শাকিব খান। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো ‘বরবাদ’ টিমের সঙ্গে ফিরছেন ঢালিউড সুপারস্টার। বৃহস্পতিবার বিকেলে সামাজিক মাধ্যম ফেসবুকে টিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন ছবির বিষয়টি নিশ্চিত করেন শাকিব খান। তিনি লেখেন, বরবাদ টিম আবার ফিরছে। চলো, আরেকটা ইতিহাস তৈরি করি।

এদিকে ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, বৃহস্পতিবার বিকেলে রিয়েল এনার্জি প্রোডাকশনের সঙ্গে নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন শাকিব খান। এটা আগের কোনো ছবির সিক্যুয়াল নয়। একদমই নতুন একটা গল্প। থ্রিলার অ্যাকশন ঘরনার সিনেমা, এখানে কোনো পলিটিক্যাল কিছু থাকবে না। শুধু এতটুকু বলব, দর্শক একদম নতুন কিছু পাবেন। জানা গেছে, চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমার শুটিং শুরু হবে। দেশে ও দেশের বাইরে একটানা শুটিং হবে। সিনেমাটি ২০২৭ সালের যে কোনো এক ঈদে মুক্তি পাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন