মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্বভার গ্রহণ করলেন ৬ সিটি করপোরেশনের প্রশাসক

মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্বভার গ্রহণ করলেন ৬ সিটি করপোরেশনের প্রশাসক

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে দায়িত্বভার গ্রহণ করেছেন ৬ সিটি করপোরেশনের প্রশাসক।

মঙ্গলবার সকালে সচিবালয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে শফিকুল ইসলাম খান, রখুলনার নজরুল ইসলাম মঞ্জু, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের শওকত হোসেন সরকার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

পরে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, যেহেতু এসব পদে আগে সরকারি কর্মকর্তারা দায়িত্বে ছিলেন, আমরা মনে করছি যে, এখানে (সিটি করপোরেশনের প্রশাসক পদে) রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণ সেবার ভালোভাবে পাবে এবং বেশি পাবে- এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসকভাবে নিয়োগ দিয়েছি। জনগনের সঙ্গেও গ্যাপটা কমবে।

সোমবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটির করপোরেশনের প্রশাসক পদে বিএনপির ৬ নেতাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপির এই ছয় নেতাকে নিয়োগ দেয় সরকার। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ ক এর উপ ধারা (১) অনুবৃত্তিক্রমে এই ছয় ব্যক্তিকে করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত অথবা পরবর্তি আদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Riaz

৩ মাস আগে

আওয়ামীলীগ BNP মুদ্রার আপিঠ ওপিঠ।
আওয়ামীলীগ সারা দেশ এর সকল সরকারি অফিস তাঁদের দলীয় কার্যালয় বানিয়ে ছিলো এখন BNP বানাচ্ছে। খূব ভালো আমাদের দেশের জনগন অইটাই চায়

মন্তব্য করুন