চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ (অষ্টম শ্রেণি) এর ফলাফল আগামীকাল বুধবার প্রকাশ করা হবে। এদিন বেলা ১টায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম আহছানুল হক মিলন কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
তথ্যানুযায়ী, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা বাংলা (১০১), ইংরেজি (১০৭), গণিত (১০৯), বিজ্ঞান (১২৭) এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০) বিষয়ে অনুষ্ঠিত হয়। পরীক্ষাগুলো গত বছরের ২৮ থেকে ৩০শে ডিসেম্বর এবং চলতি বছরের ৬ই জানুয়ারি সম্পন্ন হয়। এতে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের ৬১১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফল প্রকাশের দিন সার্ভারে চাপ এড়াতে দুইভাবে ফল দেখা যাবে। অনলাইনে ফল জানতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (dpe.gov.bd) গিয়ে- Scholarship Result অপশনে রোল নম্বর ও সাল (২০২৬) প্রবেশ করলেই ফল জানা যাবে। এছাড়া এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইলের মেসেজ অপশনে বোর্ডের নাম, রোল নম্বর ও সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে; ফিরতি বার্তায় ফল জানিয়ে দেয়া হবে।
