বসনিয়াকে হারিয়ে শেষ ১৬ তে যুক্তরাষ্ট্র

বসনিয়াকে হারিয়ে শেষ ১৬ তে যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

বসনিয়াকে ২–০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ম্যাচ জিতল তারা। ম্যাচের দুই অর্ধে দুটি গোল পেয়েছে স্বাগতিকেরা। দারুণ এই জয়ে শেষ ষোলোয় বেলজিয়ামকে পেল যুক্তরাষ্ট্র। আগামী মঙ্গলবার ভোরে মুখোমুখি হবে এই দুই দল।


সান ফ্রান্সিসকোয় ম্যাচের শুরু থেকেই ছিল স্বাগতিকদের দাপট। বেশ কিছু সুযোগ এলেও প্রথমার্ধে গোলের দেখা পাচ্ছিল না তারা। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লিড নেয় যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি করেন ফোলারিন বালোগান।

এই দুই গোলের মাঝে ৬৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন প্রথম গোলের নায়ক বালোগান। উড়ে আসা বল নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় ছিলেন বালোগান ও মুহারোমোভিচ। ওই অবস্থায় মুহারোমোভিচের পায়ে পেছন থেকে পাড়া দেন বালোগান। তাৎক্ষণিকভাবে মাঠে শুয়ে পড়ে পা চেপে ধরেন মুহারোমোভিচ, মাঠে ছুটে যান চিকিৎসকেরা। এরপর রেফারি মনিটরে রিপ্লে দেখে এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে কথা বলে ঘোষণা দেন, বালোগানের ফাউলটি বিপজ্জনক ছিল। এরপর লাল কার্ড দেখানো হয় তাঁকে।


তবে একজন কম নিয়েও খুব একটা সমস্যায় পড়তে হয়নি যুক্তরাষ্ট্রকে।১০ জনের দল নিয়ে ম্যাচের ৮২ মিনিটে ফ্রি–কিক থেকে দ্বিতীয় গোলটি করেন মালিক টিলম্যান।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন