ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ই মার্চ, পাবেন ২৫০০ টাকা

ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ই মার্চ, পাবেন ২৫০০ টাকা

ফন্ট সাইজ:

আগামী ১০ই মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
প্রাথমিকভাবে ১৪টি উপজেলার প্রত্যেকটিতে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এ কার্ডের আওতায় প্রত্যেক পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।