দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কী না, তা নির্ধারিত হবে সংসদে: ফখরুল

দলীয় প্রতীকে সিটি নির্বাচন হবে কী না, তা নির্ধারিত হবে সংসদে: ফখরুল

ফন্ট সাইজ:

দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হবে কী না, তা জাতীয় সংসদে নির্ধারিত হবে বলে জানিয়েছেন সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সচিবালয়ে ৬ সিটি করপোরেশনের নতুন প্রশাসকদের দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ প্রসঙ্গে ফখরুল বলেন, ‘সিটি করপোরেশনগুলোতে যেহেতু সরকারি কর্মকর্তারা দায়িত্বশীল ছিলেন, আমরা মনে করছি যে এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা বেশি পাবে এবং ভালোভাবে পাবে। এটা আমাদের বিশ্বাস আর কী।

‘সেই কারণেই আমরা রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি। এতে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়বে’ বলেও মনে করেন তিনি।

মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে সিটি করপোরেশন নির্বাচন হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সেই প্রস্তুতি সরকার ও নির্বাচন কমিশনের রয়েছে।’

No name

৩ মাস আগে

দেশ ও গণতন্ত্র এর স্বার্থ এ সিটি কর্পোরেশন সহ সকল স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক এ হওয়া উচিৎ নয়।।।

মন্তব্য করুন