জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফন্ট সাইজ:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন-অর-রশিদ ও মো. মশিউর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থার উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।

আবেদনে বলা হয়, হারুন-অর-রশিদ ও মো. মশিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলমান। তারা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশগমনে নিষেধাজ্ঞা দরকার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন