অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
তার পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের পরামর্শে নজরুল ইসলাম খানকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছে। কেবিনে আছেন তিনি। পরিবারের সদস্যরা তার আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নজরুল ইসলাম খান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট ডা. আবু জাফর মোহাম্মদ সালেহের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তার কাছে সাক্ষাৎ প্রার্থীদের না যাওয়ার অনুরোধ জানিয়েছেন হাসপাতালে চিকিৎসকরা।
উল্লেখ্য, গত ২৫ জুন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে দেশে ফেরেন নজরুল ইসলাম খান।
