ইংল্যান্ডের তারকা ফুটবলার জুড বেলিংহামের প্রেমিকা অ্যাশলিন কাস্ত্রোর নতুন ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তার এসব ছবিতে মুগ্ধ ভক্তরা। গ্ল্যামার মডেল অ্যাশলিন কাস্ত্রোর ইনস্টাগ্রামে ৭ লাখেরও বেশি অনুসারী। ২৮ বছর বয়সী এই মডেল ও ইনফ্লুয়েন্সার আকর্ষণীয় ছবি ও আভিজাত্যপূর্ণ জীবনযাপনের নানা মুহূর্ত নিয়মিতই অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন।
তার সাম্প্রতিক পোস্টটি শুধু ভক্তদেরই নয়, ইংল্যান্ডের স্ট্রাইকার অলি ওয়াটকিনসের প্রেমিকা এলি অ্যান্ডারসনকেও মুগ্ধ করেছে। নতুন ছবিগুলোতে অ্যাশলিনকে একটি গাড়ির খোলা দরজার পাশে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায়। তার পরনে ছিল একটি সাদা ক্রপ টপ এবং ডেনিম শর্টস। ছবিটি দেখে এলি অ্যান্ডারসন মন্তব্য করেন, ‘আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর মুখ এটি।’
উত্তর আমেরিকায় বিশ্বকাপ চলাকালে নিজেদের ফুটবলার প্রেমিকদের সমর্থন করতে গিয়ে এই দুই ফুটবলার-সঙ্গিনীর মধ্যে বন্ধুত্বও গড়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে। অ্যাশলিনের ভক্তরাও মন্তব্যে প্রশংসার বন্যা বইয়ে দেন। একজন লিখেছেন, ‘অবিশ্বাস্য রকম সুন্দর।’ আরেকজন মন্তব্য করেন, ‘সৌন্দর্য যেন তারই নাম।’ তৃতীয় একজন লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর।’ আরেকজনের মন্তব্য, ‘সে-ই সবচেয়ে সুন্দর, সবচেয়ে মোহনীয় এবং সবচেয়ে দৃষ্টিনন্দন মেয়ে।’
এদিকে বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হয়েছে। শিরোপার দৌড়ে এখনো টিকে আছে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, ব্রাজিল ও আর্জেন্টিনার মতো শক্তিশালী দলগুলো। ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেল ৬০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের হয়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন। অন্যদিকে জার্মানি ও নেদারল্যান্ডস শেষ ৩২ পর্বে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোও নিজেদের সম্ভাব্য শেষ বিশ্বকাপে এখনো দারুণ পারফরম্যান্স দেখিয়ে যাচ্ছেন।
জুড বেলিংহাম ও অ্যাশলিন কাস্ত্রোর সম্পর্ক শুরু হয় ২০২৪ সালে। এরপর থেকে তাদের সম্পর্ক দৃঢ় রয়েছে। এবারের বিশ্বকাপে অ্যাশলিনকে নিয়মিত বেলিংহামকে সমর্থন করতে দেখা গেছে। পানামার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে তিনি গ্যালারিতে ইংল্যান্ডের জার্সি পরে উপস্থিত ছিলেন। সম্প্রতি সমুদ্রসৈকতের মনোরম পটভূমিতে লাল রঙের বিকিনি ও কমলা রঙের বিচ কভার-আপ পরে তোলা কয়েকটি ছবিও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর আগে চলতি বছর আরেকটি ফটোশুটে ক্রপড ট্যাঙ্ক টপ পরেও ভক্তদের নজর কেড়েছিলেন অ্যাশলিন।
