ইউরোবাইক ২০২৬-এ বাংলাদেশের সাইকেল উৎপাদন সক্ষমতা প্রদর্শন

ইউরোবাইক ২০২৬-এ বাংলাদেশের সাইকেল উৎপাদন সক্ষমতা প্রদর্শন

ফন্ট সাইজ:

জার্মানির ফ্রাঙ্কফুর্টের মেসে গত ২৪ জুন থেকে ২৭ জুন অনুষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ সাইকেল ও ই-মোবিলিটি বাণিজ্য মেলা ‘ইউরোবাইক ২০২৬’-এ বাংলাদেশের ক্রমবর্ধমান সাইকেল উৎপাদন সক্ষমতা তুলে ধরা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩৪তম আসরে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে ৪০টিরও বেশি দেশের প্রায় ৮০০ প্রদর্শক অংশ নেন। এতে সাইকেল ও ই-মোবিলিটি খাতের সর্বাধুনিক উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই চলাচল-সংক্রান্ত বিভিন্ন সমাধান উপস্থাপন করা হয়।
প্রদর্শনীতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রংপুর মেটাল। চার দিনব্যাপী এ আয়োজনে প্রতিষ্ঠানটি দেশের সাইকেল উৎপাদন শিল্পের সক্ষমতা আন্তর্জাতিক ক্রেতা, শিল্পখাতের অংশীজন ও সম্ভাব্য ব্যবসায়িক অংশীদারদের সামনে তুলে ধরে।
প্রায় ১০০টি দেশের ৩০ হাজারের বেশি দর্শনার্থী এ প্রদর্শনীতে অংশ নেন। এর ফলে অংশগ্রহণকারীরা বৈশ্বিক সাইকেল ও ই-মোবিলিটি খাতে নেটওয়ার্ক গড়ে তোলা, ব্যবসা সম্প্রসারণ ও জ্ঞান বিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ পান।

রংপুর মেটালের সফল অংশগ্রহণ আন্তর্জাতিক সাইকেল বাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান উপস্থিতিকে আরও জোরালো করেছে। একই সঙ্গে টেকসই পরিবহন পণ্যের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় দেশের অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টারও প্রতিফলন ঘটেছে।
উদ্ভাবন, সহযোগিতা এবং সাইকেল ও ই-মোবিলিটি শিল্পের অগ্রগতির অন্যতম বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে ইউরোবাইক-২০২৬।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন