প্রধানমন্ত্রীর বিদেশ সফর সফল হওয়ায় রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

প্রধানমন্ত্রীর বিদেশ সফর সফল হওয়ায় রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর সফল হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সোমবার রাজধানীতে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে এই মিছিলটি হয়। মিছিলটি রাজধানীর বিজয়নগরস্থ হোটেল ‘৭১ থেকে শুরু করে নাইটিংগেল মোড় হয়ে ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুল কুদ্দুস, ড. মফিদুল আলম খান, আন্তর্জাতিক সম্পাদক ( সহ সভাপতি পদমর্যাদা) নাসির উদ্দিন আহমদ শাহিন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. শেখ ফরিদ হোসেন, যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ, নুরুল হুদা বাবু, ফয়েজ উল্লাহ ফয়েজ, সরোয়ার ভুঁইয়া রুবেল, ফয়সাল আহমেদ খান, মো. আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বৈষ্ণব, এম জেড আই জহির, গোলাম মোরশেদ রাসেল, মো. মামুন, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. সাহাব উদ্দিন মল্লিক সাবু, ঢাকা মহানগর উত্তরের সহ সভাপতি ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন