৪৭ তম বিসিএস পরীক্ষা-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। রোববার বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে মোট ১ হাজার ৩২০ জনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। প্রকাশিত এই ফল অনুযায়ী, ১ হাজার ৩২০ জনকে ক্যাডার এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে মনোনয়ন দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮শে নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। ২০২৫ সালের ১৯শে সেপ্টেম্বর ৪৭তম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার মাত্র ৯ দিন পরই ফল প্রকাশ করে রেকর্ড গড়ে পিএসসি। একই বছরের ২৭শে নভেম্বর থেকে ১৮ই ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ৭ই এপ্রিল লিখিত পরীক্ষার ফলে উত্তীর্ণ হন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী।
