ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার ও কুমিল্লায় নতুন ডিসি

ফন্ট সাইজ:

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুজ্জামান মিঞা। একইসঙ্গে দেশের গুরুত্বপূর্ণ দুটি জেলা সিলেট ও কুমিল্লায় নতুন ডেপুটি কমিশনার (ডিসি) পদে নতুন পদায়ন দেয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান ডিসি রেজা হাসানকে সিলেটের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসিচব রোজী আক্তারকে কুমিল্লার নতুন ডিসি পদায়ন করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন