জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত জানান জিম্বাবুয়ের অধিনায়ক রিচার্ড নাগারভা।
চার বছর পর পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ দল। এই সফরে টেস্ট ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। এরপর বুলাওয়েতে ১৫, ১৭ ও ১৯ জুলাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে জিম্বাবুয়ে সফর শেষ করবে বাংলাদেশ দল। এসব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে সর্বশেষ টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-জিম্বাবুয়ে। বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
হারারে টেস্ট
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
২৮ জুন (রবিবার), ২০২৬, ১ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
