শেষ ৩২–এ পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, প্রথম জয়ে ইতিহাস ডিআর কঙ্গোর

শেষ ৩২–এ পর্তুগালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, প্রথম জয়ে ইতিহাস ডিআর কঙ্গোর

ফন্ট সাইজ:

লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদোর দেখা সহসা হচ্ছে না। আর্জেন্টিনার মতো পর্তুগালও গ্রুপসেরা হলে দুজনের দেখা হতে পারত কোয়ার্টার ফাইনালে। তবে রোনালদোর দল আজ কলম্বিয়ার সঙ্গে ড্র করায় গ্রুপসেরা হতে পারেনি। ‘কে’ গ্রুপে দ্বিতীয় হওয়ায় পর্তুগালকে এখন রাউন্ড অব থার্টি টুতে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সামনে এগোলে শেষ ষোলোয় মুখোমুখি হবে স্পেনের। এ দিকে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গো প্রথমবারের মতো জয় তুলে নকআউটে পৌঁছে গেছে। আফ্রিকান দলটি নবাগত উজবেকিস্তানকে হারিয়েছে ৩–১ গোলে।


তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে কলম্বিয়া।

পর্তুগাল–কলম্বিয়া ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ম্যাচটি ছিল দারুণ রোমাঞ্চকর। শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলই একে অপরকে চাপে রেখেছে, তবে কেউই শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। ম্যাচে মোট ২৪টি শট নিয়েছে কলম্বিয়া, আর পর্তুগাল নিয়েছে ১৩ শট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন

Closing in 10s