মাইকিং করে বার্ষিক পরীক্ষা বন্ধ করা, অসদাচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে মানবজমিন। এরপর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২২শে ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ তদন্ত কমিটি গঠন করেন। শাহজাদপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুরাদ হোসেনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন। এর আগে উল্লাপাড়া ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডেপুটেশনকৃত (সংযুক্তি) প্রাক-প্রাথমিকের সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে শিক্ষক শাহ আলম বিনা অনুমতিতে ক্লাস পার্টির নাম করে তিনি শিক্ষার্থীদের নিকট থেকে চাঁদা গ্রহণ, ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের নাম করে লক্ষাধিক টাকা তুলে নয়ছয় করার অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে।
এ ছাড়াও তিনি শিক্ষক আন্দোলনের নাম করে উপজেলার সকল বিদ্যালয় থেকে প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করে কোনো ধরনের হিসাব দেননি তার সহকর্মীদের। শিক্ষক আন্দোলনের সময় মাইকিং করে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সময় প্রধান শিক্ষক বাধা দিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন শিক্ষক শাহ আলম। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন জানান, তদন্ত কমিটির ব্যাপারে আমি এখনো কোনো চিঠি পাইনি। চিঠি পেলে স্বচ্ছতার সঙ্গে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ
মানবজমিনে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
