সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবদুল কুদ্দুস চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও গতিশীল করতে ব্যবসায়ীদের পাশাপাশি মার্কেটের নিরাপত্তা প্রহরীদের সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। মানুষের জানমাল নিরাপত্তায় প্রশাসন সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে, আগামীতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি আইনশৃঙ্খলার কাজে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, একটি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সমাজ ও মার্কেট সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পুলিশ কমিশনার গত দুপুরে সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মার্কেটের নিরাপত্তা কর্মীদের সচেতন ও দায়িত্বশী ভূমিকা পালনের লক্ষ্যে লাঠি-বাঁশির উদ্বোধন ও ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মাইনুল জাকির, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল। বক্তব্য রাখেনÑ মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, সিটি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নূর আহমদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান রজব, রাজা জিসি মার্কেট সমিতির সভাপতি আব্দুস সালাম খান সোহেল, সাধারণ সম্পাদক মো. জাবেদ কাদের, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি সামছুল আলম, পুরান হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী বেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. সাহেদ বক্স প্রমুখ। এছাড়া বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের কার্যক্রম প্রশংসনীয় -এসএমপি কমিশনার
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
