কেরানীগঞ্জ উপজেলা পর্যায়ের ও সংসদীয় এলাকা ঢাকা-২ এর আওতাধীন সকল সরকারি কর্মকতা-কর্মচারী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে সংসদ সদস্য আমান উল্লাহ আমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আমান বলেন, মনে রাখবেন আল্লাহ্র পর ক্ষমতার উৎস জনগণ। গত ১৭ বছর এদেশে কী হয়েছে- তা আমাদের ভুলে যেতে হবে। নকল কাগজপত্র দিয়ে কেউ জমি দখল করতে পারবে না। কেরানীগঞ্জকে দখলমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদামুক্ত আধুনিক শহর গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ঢাকা-২ আসনের উন্নয়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য বা যারা দায়িত্বে আছেন তারা সব বিষয়ে আমাকে তথ্য দেবেন। আমি আপনাদের পাশে থেকে সকল সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আমি কেরানীগঞ্জ থেকে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছি আপনাদের ভোটে। কেরানীগঞ্জে গ্যাস সাপ্লাই বিদ্যুৎ সরবরাহ, মসজিদ, মন্দির, হাসপাতাল, কবরস্থান সব কিছুরই উন্নয়ন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইরফান ইবনে আমান অমি, উপজেলা প্রকৌশলী মো. আরিফ রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা মহুয়া শারমীন মুনমুন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেল ও সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান প্রমুখ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আমান উল্লাহ আমানের মতবিনিময়
স্টাফ রিপোর্টার কেরানীগঞ্জ থেকে
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
