পাবিপ্রবি প্রেস ক্লাবের সভাপতি মানবজমিনের তানিম

ফন্ট সাইজ:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মানবজমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমরান হোসেন তানিম এবং সাধারণ সম্পাদক পদে যুগান্তরের প্রতিনিধি আলফি সানি নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা নির্বাচন পর্যবেক্ষণ করেন। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীর এবং নির্বাচন কমিশনার মো. গালিব হাসান। কার্যকরী পরিষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বি. এম. মিকাইল হোসাইন (নয়াদিগন্ত), দপ্তর সম্পাদক পদে মো. সাজ্জাদুল ইসলাম (ইনকিলাব), কোষাধ্যক্ষ পদে আহসান হাবিব আতিক (জনকণ্ঠ)। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনিরুল ইসলাম (দ্য ডেইলি ক্যাম্পাস) ও ভাস্কর চন্দ্র রায় (বুলেটিন বার্তা)।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন