তিতাস নদীকে দখল-দূষণমুক্ত করার পদক্ষেপ ডিসি’র

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম তিতাস নদীকে দখল-দূষণমুক্ত করার পদক্ষেপ গ্রহণে সরজমিন শহরবর্তী এলাকায় নদী পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় নদী রক্ষায় সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন তিনি। গতকাল সকালে শহরের শিমরাইলকান্দি মসজিদ ঘাট থেকে মেড্ডা শ্মশান ঘাট এলাকা পর্যন্ত নৌকায় করে নদী পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে তিনি সাংবাদিকদের জানান, নদীর দু’পাড়ের ৯০ ভাগ স্থাপনাই অবৈধ। জেলা প্রশাসন ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, বিআইডব্লিউটিএকে নিয়ে সম্মিলিতভাবে প্রকল্প গ্রহণের মাধ্যমে নদী থেকে ময়লা-আবর্জনা অপসারণ, সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, দখলদারদের উচ্ছেদের পর বুড়িগঙ্গার আদলে নদীর দু’পাশে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। নদী পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক শরীফুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কাউসার আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত, বিআইডব্লিউটিএ’র পোর্ট অফিসার মো. নাহিদ হোসেন। নদীর সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ খনন কাজ এবং ময়লা আবর্জনা অপসারণ করতে সম্মিলিতভাবে কাজ করার কথা বলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন