স্টার অব দ্য ডে

স্টার অব দ্য ডে

ফন্ট সাইজ:

মন্তেরেই স্টেডিয়ামে তখন টানটান উত্তেজনা। ডি-বক্সের ডান প্রান্ত থেকে সতীর্থের পাস পেলেন থাপেলো মাসেকো। সামনে থাকা দুই কোরিয়ান ডিফেন্ডারের মাঝ দিয়েই বাঁ পায়ে জোরালো শট নিলেন গোলপোস্টে। প্রতিপক্ষ গোলকিপার পুরোটা ঝাঁপিয়েও বলের নাগাল পেলেন না। এই এক গোলেই ইতিহাসে প্রথমবারের মতো নকআউটে পৌঁছালো দক্ষিণ আফ্রিকা। মাসেকোর ভাষায়, ‘সবকিছুই স্বপ্নের মতো মনে হচ্ছে।’ ভিনিসিয়ুস-এমবাপ্পেদের প্রসঙ্গ টেনে তিনি আরও বললেন, ‘সুযোগ হাতছাড়া হলেও তারা দমে যান না। ফুটবলে এটাই আসল মন্ত্র।’




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন