বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টি’র মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮ টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’-এ স্মারক সই হয়।
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সই করেন। দল দুটি এই প্রথম কোনো সমঝোতা স্মারকে সই করল।
এ সময় তথ্য মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই
অনলাইন ডেস্ক
অনলাইন
২ ঘন্টা আগে
২৫ জুন (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ৩৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
