মহান ভাষা দিবসের সুর্যাস্তের লালিমায় এবং পবিত্র মাহে রামাদান এর ইফতার পর্ব শেষ করে ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার লিসবনের আহিল রেষ্টুরেন্টে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের দুই বছর মেয়াদী ২০২৬–২০২৮ নবনির্বাচিত কমিটির সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নোটিসিয়াস বাংলা এর সম্পাদক রাসেল আহম্মেদ। সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন, দৈনিক আনন্দবাজার ও বাংলানিউজ ২৪,কম এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শহীদ আহমদ ( প্রিন্স ) ডিবিসি ও দৈনিক ইনকিলাব কে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল হোসেন আসাদ , দৈনিক মানবজমিন । সাংগঠনিক সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের প্রতিনিধি হাফিজ আল আসাদ এবং অর্থ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আহমদ। এ ছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নোটিসিয়াস বাংলা এর মাল্টিমিডিয়া প্রধান আর এ ইহসান। আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে আমেনা খাতুন অশ্রু দৈনিক গনকন্ঠ কে।
প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন জাহিদ কায়সার (প্রবাস কথা) পর্তুগাল বাংলা প্রেসক্লাব কমিটির নির্বাহী সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, রনি মোহাম্মদ (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), এনামুল হক (পর্তুগাল বাংলানিউজ), এস এম আজাদ (বাংলা টিভি), শাহ মোহাম্মদ তানভীর (সমকাল), মনির হোসেন (ইত্তেফাক), মো. মহিউদ্দিন (নিউজ–২১ বাংলা টিভি), রাহিব ফয়সাল, সজিব হোম রায় (দৈনিক কালের কণ্ঠ), সোহেল রানা (কালবেলা), আকবর হোসেন (ঢাকা মেইল) ও জহিরুল হক।
সর্বসম্মতিক্রমে নবনির্বাচিত সভাপতি রাসেল আহমেদ ঘোষনা করেন রামাদান পরবর্তী একটি সুবিধাজনক সময়ে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির সদস্যদের বরন করা হবে।
প্রধান উপদেষ্টা জাহিদ কায়সার বলেন, প্রবাসে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করে একটি বিষয় লক্ষ্য করেছি যে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের গতিশীলতা প্রবাসীদের জন্য ফলপ্রসু উপকার বয়ে আনে তাই নবীন প্রবীন সাংবাদিকদের সম্মিলনে এই কমিটি নির্বাচিত হয়েছে। আশা করছি এই কমিটি প্রবাসী বাংলাদেশিদের জন্য ভাল কিছু করবে।
বিদায়ী সভাপতি রনি মোহাম্মদ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, অতীতের ভুলত্রুটি ভুলে গিয়ে নতুন ভালোবাসাময় দিনের জন্য আমাদের কাজ করতে হবে। আমি আশা করি পর্তুগাল বাংলা প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন কমিটি তার সর্বোচ্চ দিযে প্রবাসীদের জন্য কাজ করবে।
