চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে আরও ২ জনের মৃত্যু

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে আরও ২ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

সারা দেশে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মৃত দু’জনই ময়মনসিংহ বিভাগের। অন্যদিকে এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৫৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, চট্টগ্রাম বিভাগে ১৬, ঢাকা বিভাগে ১১, খুলনা বিভাগে ১০, রাজশাহী বিভাগে ৪ ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ৩ জন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন ছাড়াও বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন