আর্জেন্টিনায় অন্যরকম দিন। দিনের একটি নির্দিষ্ট সময়ে অফিসের কাজ থামবে, স্কুলে পড়ানো বন্ধ হবে, ক্যাফেতে আড্ডা থেমে যাবে। তারপর লক্ষ কণ্ঠে একসাথে ভেসে উঠবে একটাই গান—’শুভ জন্মদিন’। কারণ আজ লিওনেল মেসি ৩৯ বছরে পা দিয়েছেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আর্জেন্টিনার ভক্তরা সিদ্ধান্ত নিয়েছেন, দিনের নির্ধারিত মুহূর্তে হাতের কাজ ফেলে রেখে তারা একসুরে গেয়ে উঠবেন তাদের প্রিয় তারকার জন্য।
ফুটবলপ্রেমীরা এমনিতেই একটু আলাদা। প্রিয় খেলোয়াড়ের মুখ গায়ে ট্যাটু আঁকেন। পোষা প্রাণীর নাম রাখেন তার নামে। এমনকি মাত্র ৯০ মিনিটের একটি ম্যাচ দেখতে হাজার কিলোমিটার পথও পাড়ি দেন। তবে মেসির জন্য আর্জেন্টিনা যা করছে, সেটা সত্যিই অভূতপূর্ব।
মেসি আর্জেন্টিনার কাছে স্রেফ একজন ফুটবলার নন। বছরের পর বছর ধরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুকে লালন করা একটি জাতির ভার তিনি একা বহন করেছেন। সমালোচনা সয়েছেন, হার মেনেছেন, কান্নাও লুকাননি। প্রশ্ন উঠেছে বারবার—তিনি কি কখনো ম্যারাডোনার সমকক্ষ হতে পারবেন? মাঠেই সেই উত্তর এসেছে। কোপা আমেরিকার ট্রফি, তারপর ২০২২ কাতার বিশ্বকাপ জয়—সব সমালোচনার ইতি টেনেছেন। সেদিন থেকে মেসি আর শুধু ক্রীড়া আইকন নন, তিনি আর্জেন্টিনার সংস্কৃতির অংশ। এবারের জন্মদিনটি আরও বিশেষ কারণ মেসি এখনও মাঠ ছাড়েননি। ৩৯ বছর বয়সেও ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে লড়ে যাচ্ছেন। তার প্রতিটি ম্যাচ এখন ভক্তদের কাছে অমূল্য। কারণ সবার মনে একটাই অজানা ভয়—এটাই কি শেষ? সেই ভালোবাসা, সেই কৃতজ্ঞতা আর সেই ভয় মিলিয়েই আজকের এই উদযাপন। বাইরের দুনিয়ার কাছে হয়তো অদ্ভুত লাগবে। কিন্তু আর্জেন্টিনার মানুষের কাছে এটাই স্বাভাবিক। ফুটবল সেদেশে ধর্মের মতো, আর মেসি সেই ধর্মের সর্বোচ্চ আসনে। অন্তত একটি দিনের জন্য গোটা দেশ গলা ছেড়ে গাইবে মেসির জন্য।
যেভাবে মেসির জন্মদিন পালন করবেন আর্জেন্টাইনরা
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
২৪ জুন (বুধবার), ২০২৬, ১ঃ২৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
